স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ১০১ কেজি গাজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জেলার পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০১ দশমিক ৯ কেজি গাজা, একটি পিকআপ ছাড়াও ২৫০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জৈনতাপুর থানার সৈলাখেল গ্রামের ফারুক আহমদের ছেলে সেলিম মিয়া (২৮) ও ময়মনসিংহের গফরগাঁও থানার দীঘিরপাড় এলাকার আবদুল বারেকের ছেলে ইয়াসিন (২৫)।
শুক্রবার গণমাধ্যমের পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য এ গাজাগুলো নিয়ে এসেছিলো। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত। পরে তাদের জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।