৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Admin Published: August 9, 2025, 11:03 am
রাজশাহীতে ১২ টি উন্নয়ন প্রকল্পের  উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা অসিফ মাহমুদ সজিব ভূঁইয়া রাজশাহীতে মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়নাধীন ১২ টি প্রকল্পের উদ্বোধন করেছেন। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে , কেন্দ্রীয় ঈদগাহ, হাট ভবন, ভূমি অফিস ও স্কুল।

শনিবার সকালে রাজশাহীতে একদিনের সরকারি সফরে এসে তিনি রাজশাহীর সার্কিট হাউসে এসব প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে নাটোরের উদ্দেশ্য রওনা হন তিনি।

সফর সূচি অনুযায়ী উপদেষ্টা, যুব-ক্রিড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে রাজশাহী ও নাটোরে বাস্তবায়নাধীন নানা প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করবেন।

নাটোরে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন ও আলোচনা সভায় অংশগ্রহনসহ ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।