৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬
দুর্গাপুুজায় আইনশৃঙ্খলা রক্ষার্থে

রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Admin Published: October 1, 2025, 6:27 pm
রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজায় অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সীমান্ত এলাকা ও মন্ডপসমুহে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী ১ বিজিবি’র অধিনায়কের পক্ষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় র্দ্গুাপূজা উদযাপন উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদর থেকে দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামন্ডপ সমূহের নিরাপত্তা এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি পূজা মন্ডপ এলাকায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে জন্য বিজিবি টহল দল নিয়মিত টহল পরিচালনা করছে।   

এদিকে রাজশাহী সদর সেক্টরের কমান্ডার কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক বুধবার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। 

এ সময় তারা পূজা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজা উদযাপনের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। নির্বিঘ্নে পূজা উদযাপনের ক্ষেত্রে বিজিবির পক্ষ হতে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে পূজা উদযাপন কমিটিকে আশ্বস্থও করেন।