৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Admin Published: July 23, 2025, 12:58 pm
রাজশাহীতে ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রায় ঘোষণার ১৭ বছর পর রাজশাহীর বাঘা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সাজাপ্রাপ্ত এ আসামীর নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। সে জেলার বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। বুধবার রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, মনিরুল ইসলাম লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। তবে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহহী র‌্যাবের একটি দল মঙ্গলবার বাঘা উপজেলার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।