৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে আটক ২৪

Admin Published: July 28, 2024, 5:52 pm
রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে আটক ২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গেল ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগর এলাকায় পুলিশি অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। এর মধ্যে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৬ জন, রাজপাড়া থানা পুলিশ ২ জন, চন্দ্রিমা থানা পুলিশ ১ জন, মতিহার থানা পুলিশ ৪ জন, শাহ মখদুম থানা পুলিশ ২ জন, পবা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা পুলিশ ১ জন ও মহানগর গোয়েন্দা শাখা  (ডিবি) পুলিশ ৬ জনকে আটক করেছে।

যার মধ্যে ৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া পুলিশি অভিযানের সময় বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করা হয়েছে। আর মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।