৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

Admin Published: October 18, 2024, 2:02 pm
রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরে তিন কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আরএমপির মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গ্রেফতার তরুণের নাম মো. ইব্রাহিম (২২)। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিস্ত্রীপাড়া তারাপুর শাহাপাড়া গ্রামের শায়েদ আলীর ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যারাতে মহানগরের চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন কেজি গাঁজাসহ ইব্রাহিমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়।