স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকা থেকে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার মাদক কারবারীর নাম ফজলে রাব্বী হৃদয় (২৩)। সে জেলার পুঠিয়ার নয়াপাড়া গ্রামের রহিদ মোল্লার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে উপজেলার নয়াপাড়াস্থ কুদ্দুস মোল্লার বাড়িতে অভিজান চালায়। এসময় অভিযুক্ত ফজলে রাব্বী হৃদয় সে বাড়িতে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ফজলে রাব্বী হৃদয়কে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ৫৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আব্দুর রহিম মোল্লা নামের এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মাদক কারবারী ফজলে রাব্বিকে থানায় সোপর্দ করা হয়েছে।