১২ ভাদ্র, ১৪৩৩
২৮ আগস্ট, ২০২৬

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ছয় তরুণ-তরুণী আটক

Admin Published: December 17, 2024, 11:27 pm
রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ছয় তরুণ-তরুণী আটক

 স্টাফ রিপোর্টার : রাজশাহীর নগরের একটি আবাসিক হোটেল থেকে ছয় তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে।

সন্ধ্যায় আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের লক্ষ্মীপুর মোড়ের আবাসিক হোটেল গ্যালাক্সিতে এ অভিযান চালানো হয়।    এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।