৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে বিচারকপুত্র খুনের ঘটনায় থানায় মামলা

Admin Published: November 14, 2025, 6:01 pm
রাজশাহীতে বিচারকপুত্র খুনের  ঘটনায় থানায় মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ফ্ল্যাটে ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) খুনের ঘটনায় মামলা করেছেন মহানগর দায়রা জজ আব্দুর রহমান। শুক্রবার দুপুরে তিনি মামলার এজাহারে সাক্ষর করেন। পরে রাজপাড়া থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক নিজে বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি লিমন মিয়া (৩৪)। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের হেফাজতে হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় নবম শ্রেণীর শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী গাইবান্ধার ফুলছড়ির লিমন মিয়া (৩৫) তাদের পূর্ব পরিচিত। তার হামলায় যখন হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার লুসী (৪৪)। এছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী নিজেও আহত হয়ে রামেক হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।