৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা

Admin Published: October 21, 2025, 6:52 pm
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ রিপোর্টার : বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিনক্রিম এবং গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইলপলিশ বিক্রির অভিযোগে রাজশাহীর চারঘাটের দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলার চারঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করে। এ প্রতিষ্ঠান দুটি হলো, শিমুল প্রসাধনী ও মেসার্স জুয়েল কসমেটিকস এন্ড হাসিনা স্টোর।

এরমধ্যে শিমুল প্রসাধনীকে ৬ হাজার এবং জুয়েল কসমেটিকসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রায় দশ হাজার টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।