৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও সিগারেটসহ মা-ছেলে গ্রেফতার

Admin Published: May 9, 2025, 7:14 pm
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও সিগারেটসহ মা-ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগর পুলিশের চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৩ কেজি গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫ হাজার ২৭২ টাকাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে।

নগরীর হাজরাপুকুর এলাকা থকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রওশন আরা (৫৫) ও মো: সুমন (৩৫)। রওশন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী ও সুমন রওশনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় রওশনের বাড়িতে অভিযান চালিয়ে রওশন ও সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ দশমিক ৭৮৪ কেজি গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫ হাজার ২৭২ টাকা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরর পর আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।