স্টাফ রিপোর্টার :রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জন ও বিভিন্ন অপরাধে আরো ২২ জনসহ মোট ২৫ জন গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহানগর পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২২ জন গ্রেফতার হয়েছে। এদেরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জন রয়েছে।
বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো ফজর আলী (৫৭), মো. শিমুল (৩৫) ও রফিকুল ইসলাম (৫০)। এরমধ্যে ফজর আলী রাজশাহী মহানগরীর পবা থানার উজিরপুকুর এলাকার নেয়ামত আলীর ছেলে। সে পবার পারিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। এছাগা আওয়ামীলীগ কর্মী শিমুল বোয়ালিয়া থানার বাশার রোড এলাকার জাহাঙ্গীরের ছেলে এবং রফিকুল একই থানার টিকা পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।