৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বিশ্ব কুষ্ঠ দিবসে র‌্যালী, আলোচনা ও কম্বল বিতরণ

Admin Published: January 25, 2026, 9:48 pm
রাজশাহীতে বিশ্ব কুষ্ঠ দিবসে র‌্যালী, আলোচনা ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’ প্রতিপাদ্যে রাজশাহীতে রবিবার  ‘বিশ্ব কুষ্ঠ দিবস’ উদযাপন করা হয়েছে। দি লেপ্রসি মিশন বাংলাদেশ এর অর্থায়নে এবং ডেমিয়েন ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহী সিভিল সার্জন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়। ২০৩০ সালের মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দুস্থ কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয় । আলোচনাসভায় সভাপতিত্ব করেন, রাজশাহীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন। রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন, রাসিকের প্রধ্না স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট জান্নাতুল রায়হান, সিভিল সার্জন অফিসের এমও সিএস ডা. বায়োজিদুল ইসলাম. মেডিকেল অফিসার কো অর্ডিনেটন ডা. আব্দুর রাকিব, ডেমিয়েন ফাউন্ডেশনের লেপ্রসী পোগ্রামের এ্যাডমিনিসট্রেটিভ আফিসার, মোসা. ফরিদা ইয়াসমিন ও রাজশাহী সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো, সাদেকুন নবী প্রমুখ।

এছাড়াও রাজশাহী জেলায় কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে কর্তব্যরত সকল সহযোগী সংস্থার কর্মকর্তা ও কর্মচারী, ডেমিয়েন ফাউন্ডেশন, ব্র্যাক, রিক, তিলোত্তমা, আইসিডিডিআরবি, আপোস, ডাসকো প্রতিনিধিরা অংশ নেন। পরে দুস্থ কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে শুরুতেই বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।