স্টাফ রিপোর্টার : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেলে এসে শেষ হয়। এরপর পর্যটন মোটেলের হলরুমে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে পায়রা উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী টুরিস্ট পুলিশের ইনচার্জ যাবেদ মাসুদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক মোতাহার হোসেন, জেলা প্রশাসন ও পর্যটন মোটেলের কর্মকর্তা, কর্মচারিসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণলয়ের অধিন বাংলাদেশ পর্যটন করপোরেশন বহুমূখী কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হলো।