৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বিভাগীয় আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা

Admin Published: April 12, 2025, 6:44 pm
রাজশাহীতে বিভাগীয় আন্ত:কলেজ  সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভাগীয় আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিভাগীয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আলম। তিনি বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ যা আগামির বাংলাদেশ বিনির্মাণে তরুন-তরুনীদের এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সারোয়ার জাহান। তিনি বলেন, সংস্কৃতি মাথা উঁচু করতে শেখায়, অন্যায়ের প্রতিবাদে ভূমিকা রাখে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ইয়াসমিন আক্তার শারমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারিরিক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক দফতরের পরিচালক শফিউল করিম, আভ্যন্তরীণ নিরীক্ষা দফতরের পরিচালক জার্জিস উদ্দিন, স্টেট দফতরের পরিচালক মোসলেম উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, রাজশাহী মহিলা কলেজের সাংস্কৃতিক ও বিতর্ক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাফফর হোসেন। 

প্রতিযোগিতাই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।