স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র্যার। জয় জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের জালালের ছেলে। রাজশাহীর দুর্গাপুর উপজেলা কুহাড় এলাকা থেকে রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সামিউল আলিম জয় পরিবার নিয়ে গত চার বছর ধরে নগরীর সাধুরমোড় এলাকার একটি বাড়িতে বসবাস করছিলেন। একই বাসায় পাশাপাশি ইউনিয়ে থাকতো ভিকটিম কিশোরী। এই সুবাদে জয়ের সঙ্গে ভিকটিম কিশোরীর সম্পর্ক গড়ে উঠে।
এ অবস্থায় গত ১৫ জুন বাড়িতে কেউ না থাকায় বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করে জয়। পরে বিভিন্ন সময় বিভিন্নস্থানে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ১২ আগস্ট ধর্ষণ করা হয়। তবে বিয়ে না করায় প্রতারণার শিাকার হয়ে কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।