৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটির উপর স্পৃস্ট হয়ে আহত নেসকো কর্মীর মৃত্যু

Admin Published: November 14, 2025, 12:19 pm
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটির উপর স্পৃস্ট হয়ে আহত নেসকো কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : লাইনে কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটির উপর বিদ্যুৎস্পৃস্ট হয়ে ছিটকে পড়ে আহত নেসকো কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম মোঃ আবু তালেব শেখ (৪১)। তিনি নওগাঁর মান্দা উপজেলার আ. লতিফ হোসনের ছেলে।

রামেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জনায়, গত ১১ নভেম্বর রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন  আদুবুড়ি এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটিতে স্পৃসাট হয় মইয়ে আটকে যান আবু তালেব। এসময় আবদুল হক নামের অপর একজন নীচে ছিটকে পড়েন।

এদের গুরুতর অবস্থায়  উদ্ধার পূর্বক রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্য রত চিকিৎসক আবু তালেবকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

চিকিৎসাধিন অবস্থায় রুগির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে  মারা যান।

একই ঘটনায় আহত আবদুল হক নামের অপরজন ঢাকায় চিকিৎসাধীন বলে জানা গেছে।