২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন মিনু

Admin Published: June 13, 2026, 5:08 pm
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন মিনু

স্টাফ রিপোর্টার: আজ শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারায় সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসাবে দুপুরে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স চত্বরে ভূমিমন্ত্রী নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ কদম চারা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জাম চারা, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কাঁঠাল চারা, জেলা প্রশাসক  কাজী শহিদুল ইসলাম কাঠবাদাম চারা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আম চারা, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম জলপাই চারা এবং রাজশাহীর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম আমলকী চারা রোপণ করেন। 

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচিতে আগত সবাইকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।