৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ছাত্র-জনতার উপর হামলার মামলার আ’লীগ ও যুবলীগের চারজন গ্রেফতার

Admin Published: August 4, 2025, 1:00 pm
রাজশাহীতে ছাত্র-জনতার উপর হামলার মামলার আ’লীগ ও যুবলীগের চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ছাত্র-জনতার উপর হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খালেকসহ যুবলীগের আরো ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার দিবাগত রাতে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আ’লীগ নেতা খালেককে (৭০) গ্রেফতার করা হয়। খালেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও শ্যামপুর এলাকার মৃত বানু মন্ডলের ছেলে। একই অভিযানে মানিক মিয়া (৪৫), মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) আবিদ হাসান কাউসার (৪২) নামের তিন যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে

মহানগরীতে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা রয়েছে। পরে তাদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।