স্টাফ রিপোর্টার:ক্রিকেট ও ফুটবল প্রতিযোগীতার আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মাঠে পর্যায়ক্রমে এ ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নগর ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীর অংশগ্রহনে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন জামাতের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর মো কেরামত আলী।
নগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি মাহবুব এহসান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে সম্মাননা স্মারক ট্রফি ও রাজহাঁস বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিদের মাঝেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।