৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা বিতরণ

Admin Published: February 27, 2025, 1:43 pm
রাজশাহীতে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : খুলনা আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে রাজশাহী পিটিআই প্রাঙ্গণে সুপারির চারা রোপণ ও দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এসব সুপারীর চারা বিতরণ করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথি পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য শিক্ষার্থীদের গাছ রোপন ও সংরক্ষণ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তিনি দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সুপারির চারা বিতরণ ও রাজশাহী পিটিআই প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার সাধারণ সম্পাদক ও ২০২২ সালের বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী পিটিআইয়ের সুপার মো. রেজাউল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাজশাহী মো. আনোয়ার হোসেনসহ পিটিআই এর কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।