স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, সুমন, হাফিজুর রহমান সাগর ও আতিকুর রহমান।
এদের মধ্যে সুমন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকার আব্দুস সালাম ওরফে মানুর ছেলে ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে ও কাশিয়াডাঙ্গা থানার যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক এবং ছাত্রলীগকর্মী আতিকুর রহমান রাজশাহী জেলার বাগমারা থানার ভাতঘরপাড়ার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।