৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে এসিডি'র নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Admin Published: October 29, 2024, 2:28 pm
রাজশাহীতে এসিডি'র নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে নতুন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ফস্টারিং রেসিলিয়েন্স এন্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স এন্ড ফ্যামিলিস’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। স্বাগত বক্তব্য রাখেন, এসিডি কর্মসূচির পরিচালক ও সভার সভাপতি শারমিন সুবরিনা। প্রকল্পের প্রেক্ষাপটের বিষয়ে সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন পিপলস কারেজ ইন্টারন্যাশনালের কান্ট্রি কো-অর্ডিনেটর আনিকা আজহার।

এসময় এসিডি রাজশাহীর প্রকল্পের সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ সরদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভেকেট শামসুন্নাহার মুক্তি, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান ও দৈনিক জনকন্ঠের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ।

আলোচনা সভায় জানানো হয়, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং সামাজিক বৈষম্যের কারণে মানুষের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে। বিশেষ করে উপকূলীয় এলাকার হাওর এবং পাহাড়ি অঞ্চলের জনগণ জলবায়ু পরিবর্তনের প্রভাব ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও মাটির ক্ষয়ে প্রভাবিত হচ্ছে। প্রতিনিয়তই অভ্যন্তরীণ অভিবাসীরা এই সমস্যার শিকার হয়ে শহরাঞ্চলে স্থানান্তরিত হচ্ছে। যেখানে তারা অনানুষ্ঠানিক পেশায় কাজ করছে ও অস্থায়ী বসবাস করছেন।

এই প্রকল্পের মাধ্যমে অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য স্থিতিস্থাপকতা গড়ে তুলতে এবং তাদের জীবিকা ও নিরাপত্তা উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের তিনটি জেলার ৪টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।