৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে নিউজ নেটওয়ার্কের মতবিনিময়

Admin Published: August 21, 2025, 5:35 pm
রাজশাহীতে গণমাধ্যমের সম্পাদকদের  সঙ্গে নিউজ নেটওয়ার্কের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গণমাধ্যমের সম্পাদক ও বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিউজ নেটওয়ার্ক। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় ‘সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধির কর্মসূচি’ শীর্ষক চলমান প্রকল্পের আওতায় বৃহস্পতিবার নিউজ নেটওয়ার্ক এই সভার আয়োজন করে। 

রাজশাহী নগরের কাজীহাটায় এনজিও ফোরামের সম্মেলন দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়। সভায় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা; মিডিয়ার স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংবাদকক্ষে লিঙ্গ-সংবেদনশীল নিরাপত্তা নীতি, ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ঘৃণাবাচক বক্তব্য মোকাবিলা; স্বাধীন গণমাধ্যমকে শক্তিশালী করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সভায় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান এসব বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম, প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও বার্তা সম্পাদকদের মধ্যে থেকে বক্তব্য দেন- জ্যেষ্ঠ সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, নুরুল হক, শ.ম সাজু, আফজাল হোসেন, আহসান হাবিব অপু, এম বদরুল হাসান, মামুন-অর-রশিদ, গোলাম মোস্তফা মামুন, সোহেল মাহবুব, মো. আনিসুজ্জামান, কাজী নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, এনায়েত করিম, ফজলুল করিম বাবলু, রিমন রহমান প্রমুখ।