৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Admin Published: June 13, 2025, 2:22 pm
রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো, মেহেদী হাসান সুমন (৪০) ও মো. নয়ন (৪২)। সুমন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে ও নয়ন নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদে;র গ্রেফতার করা হয়। শুক্রবার দুুপুরে এ তথ্য জানায় পুলিশ।

পুণিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বোয়ালিয়া থানার সাধুর মোড়ে রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে সুমন ও নয়নকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#