স্টাফ রিপোর্টার:বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার দুই আসামি গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশশ। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এরা হলো এসকেএন আরকান উদ্দিন বাপ্পি (৪৯) ও আরিফ রায়হান হৃদয় (৩০)। আরকান উদ্দিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে ও আরিফ রায়হান হৃদয় একই থানার ঘোষপাড়া এলাকার রজব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা তারা জড়িত ছিলো। এ ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামী তারা। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।