৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

Admin Published: May 3, 2025, 10:57 pm
রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

ডিএনএন ডেস্ক: জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) দশটায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে এ সম্মেলনের উদ্বোধন হয়।জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গনেশ মার্ডির সঞ্চালনায় ও বাবুল রবিদাসের সভাপতিত্বে ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি প্রধান অতিথি থেকে সম্মেলনের উদ্বোধন করেন।


উদ্বোধন শেষে এ সম্মেলনের বণার্ঢ্য রেলি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  সিএন্ডবি মোড় জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।সম্মেলনে অতিথিগণের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মঙ্গল কামনায় মিনিট নীরবতা পালন করা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক প্রমুখ।


সম্মেলনে সর্বসম্মতিক্রমে গনেশ মার্ডিকে সভাপতি, বিমল চন্দ্র রাজোয়াড়কে সাধারণ সম্পাদক ও আমিন কুজুরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।