৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে কাচিং সেন্টারগুলোর লাগামহীন অর্থ আদায় বন্ধের দাবি

Admin Published: November 1, 2025, 6:24 pm
রাজশাহীতে কাচিং সেন্টারগুলোর লাগামহীন অর্থ আদায় বন্ধের  দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রাইভেট ক্লাস ও প্রাইভেট কোচিং সেন্টারগুলোর অতিরিক্ত কোর্স ফি’র নামে লাগামহীন অর্থ আদায় বন্ধের দাবি জানিয়েছে ক্যাব ইয়ূথ রাজশাহী। একই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে অগ্রীম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ, প্রতি ব্যাচে আসন সংখ্যা নির্ধারণ ও বার্ষিক পরীক্ষার পূর্বে ভর্তি কার্যক্রম থেকে বিরত থাকার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়,

রাজশাহী এখন কোচিং কেন্দ্রিক বাণিজ্য শুরু হয়েছে এতে অভিভাবকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি প্রাইভেট ক্লাস ও প্রাইভেট কোচিংয়ে মাসিক বেতনের পরিবর্তে কোর্স ফি চালু করা হয়েছে। এখন কোচিং সেন্টারগুলোয় পড়াশুনা নয়, মুনাফা কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরের ছাত্র-ছাত্রীদের অনুচর সঙ্গীর মত কথা প্রচলিত হয়েছে ‘ভাইয়াদের কাছে পড়তে হবে’, তাতে সমস্যা নাই তবে সঠিক সেবা পাওয়া যাচ্ছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্বারকলিপিতে। অভিভাবকদের সাক্ষরিত স্মারকলিপি প্রদাদের আসে নগরীতে মানববন্ধন কর্মর্সূচি থেকেও এসব দাবি তুলে ধরা হয়। এতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বিএনপি নেতা ও ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ বক্তব্য রাখেন।