১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ক্ললেস হত্যাকান্ডে জড়িত আসামী সাভারে গ্রেফতার

Admin Published: August 28, 2025, 12:32 pm
রাজশাহীতে ক্ললেস হত্যাকান্ডে জড়িত আসামী সাভারে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : তিনমাস আগে রাজশাহীর পুঠিয়ায় একটি ক্লুলেস হত্যাকন্ডের ঘটনায় জড়িত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর নাম ফিরোজ (২৫)। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গত ২৬ মে জেলার পুঠিয়ারন উজালপুর গ্রামের আকেটি ভূট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষতলাশ পাওয়া যায়। একইদিন বিকেলে ছাগল নিতে মাঠে গিয়ে আর ফেরেন নি বৃদ্ধা। পরে তার ছেলে এরশাদ ফুফাত ভাইকে নিয়ে উজালপুর বিলে মায়ের পালন করা দুটি ছাগল বাধা অবস্থায় পায়। কিন্ত মাকে না পেয়ে খোজাখুজির সময় ৬ জনকে পালিয়ে যেতে দেখেন। পরে ওই রাতেই ভূট্টাক্ষেত থেকে ওড়না দিয়ে মুখ ও গলা পেচানো অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাকান্ডের কোন ক্লু ছিলো না। পরে পুঠিয়া থানায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার পর ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে বুধবার র‌্যাব রাজশাহীর ও র‌্যাব-৪ এরর সাভার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হত্যাকান্ডের জড়িত আসামি ফিরোজকে গ্রেফতার করে। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়।