স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকার গোপালপঁচা পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায়ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রবিবার আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম ডিউটিকালীন শনিবার দুপুরে
জানতে পারে গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগজিনসহ আমেরিকার তৈরি পিস্তল উদ্ধার করে।
এ ঘটনা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।