৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Admin Published: September 3, 2025, 6:18 pm
রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, তীর-ধনুক প্রদর্শণ ও নৃত্যানুষ্ঠানের মধ্য রাজশাহীতে পালন করা হয়েছে জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দিনভর নেচে গেয়ে দিবসটি উদযাপন করেন আদিবাসীরা।

সকালে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে সংগঠনের সকল জেলা-উপজেলার নেতাকর্মী ও আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষরা উপস্থিত হয়। সেখানে প্রথম অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সাহেব বাজার জিরোপয়েন্টের মুনলাইন কনভেনশন হলে এসে শেষ হয়।

এখানে দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা আদিবাসী পরিষদের ৯ দফা দাবি তুলে ধরেনর। এছাড়া আদিবাসী  হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের জোর দাবি জানান।

অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাবেক সভাপতি বাবুল রবিদাস, কেন্দ্রীয় সহসভাপতি রাজকুমার শাও, সহসাধারণ সম্পাদক নরেশ চন্দ্র উরাও, সহ-সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, কোষাধ্যক্ষ সূধীর তির্কী, কেন্দ্রীয় দফতর সম্পাদক প্রদীপ লাকড়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামাল কাদেরী, সমাজকর্মী  আফজাল হোসেন, এ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বগুড়ার সভাপতি বিমল রবিদাস, রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার ও বর্তমান সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।