২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে নারীর গলা কাটা মরদেহউদ্ধার

Admin Published: September 16, 2024, 1:35 pm
রাজশাহীতে নারীর গলা কাটা মরদেহউদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার রায়পাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রী রানী (৫০) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।  

পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। রানী ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নিহত রানীর আপন বলতে কেউ নেই। গত পাঁচ বছর আগে স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর তিনি  বাড়িতে একাই থাকতেন। রোববার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। 

সোমবার সকালে রানীর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের দরজা খোলা পান এবং মেঝেতে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।   

তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা করা হবে।