৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে নিষিদ্ধ আ’লীগের দুই কর্মীসহ গ্রেফতার ১৬

Admin Published: August 22, 2025, 5:56 pm
রাজশাহীতে নিষিদ্ধ আ’লীগের দুই কর্মীসহ গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই কর্মীসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্নস্থানে অভিযান চালিয় তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়। 

এরা হলো, ফয়সাল কবীর (৩২) ও সাদ্দাম হোসেন (৩২)। ফয়সাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরাম হোসেনের ছেলে ও সাদ্দাম মতিহার থানার নতুন বুধপাড়ার লিয়াকত আলীর ছেলে। তাদের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।

এদিকে রাজশাহী মহানগরী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আরো ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।