ডিএনএন ডেস্ক: রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বুধবার সকাল ৮টার দিকে নগরের সিটিহাট এলাকায় এই মিছিল বের করে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টায় ছাত্রলীগের ২০ থেকে ৩০ জনের একটি দল জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি কিছুদূর গিয়ে শেষ হয় এসময় বেশিরভাগ নেতাকর্মীর মুখে মাস্ক ছিলো।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিছিল হয়েছে। ভিডিও দেখেছি। কিন্তু মিছিল আজ নাকি গতকাল তা বোঝা যাচ্ছে না। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। ওসি বলেন, এ ব্যাপারে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হবে। যারা মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারও করা হবে।