স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে বুধবার রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভাগীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সিনিয়র গ্রুপ থেকে ৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ৩০ জন শিক্ষার্থী চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ হন। তারা আগামী ২৬ থেকে ২৯ জুলাই টাকার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এদিকে রাজশাহীতে এই প্রতিযোগিতা উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদে পদচারণায় মুখরিত হয়ে উঠে। শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন।
জ্যোর্তিবিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী অ্যাস্ট্রো-অলিম্পিয়াড। এই আসরটি বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এর ২০তম আসর।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের নিয়মানুয়ায়ী ১৪ থেকে ১৫ বছর বয়সি ছাত্র-ছাত্রী, যাদের জন্ম জুনিয়র গ্রুপে অংশ নেন। এছাড়া ১৬ থেকে ১৮ বছর বয়সিরা সিনিয়র গ্রুপে অংশ নেন।
পরে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এসময় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনসার উদ্দীন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর আব্দুল¬াহ শামস্ বিন তারিক উপস্থিত ছিলেন।