৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

Admin Published: February 11, 2026, 1:32 pm
রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী র‌্যাবের একটি দল মহানগরীর চন্দ্রীমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এসব তাজা ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, উদ্ধার ককটেল ও প্রেট্রোলবোমা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।  

র‌্যাব জানায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্থ বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব  পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।