স্টাফ রিপোর্টার : রাজশাহীর দামকুড়া থানার চাঞ্চল্যকর পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে জেলার পবার উপজেলার বড়ইকুড়ি এলাকা থেকে রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫) নামের আসামীকে গ্রেফতার করা হয়। রাজিব সিতলাই এলাকার মোছাব্বর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে র্যাব জানান, গত ২৫ জানুয়ারি স্থানীয় চায়ের দোকানের পাশে গরু কেনা-বেচাকে কেন্দ্র করে পলাশ মেম্বারের সঙ্গে আসামিদের তর্ক-বিতর্ক হয়। এরই একপর্যায়ে আসামীরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বরের মাথায় আঘাত করে। পরে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় পরের দিন তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে প্রধান আসামী রাজিবুল ইসলাম অরফে রাজিবকে গ্রেফতার করা হয়। পরে তারে সংশ্লিষ্টন থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।