৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে র‌্যাবের অভিযানে একাধিক আগ্নেয়ান্ত্র ও গুলি উদ্ধার

Admin Published: February 3, 2026, 2:43 pm
রাজশাহীতে র‌্যাবের অভিযানে একাধিক আগ্নেয়ান্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকা থেকে বিদেশী রিভলবার, ওয়ান শুটারগান, এয়ারগান ও ২০ রাউন্ড পিস্তলের তাজাগুলি উদ্ধার উদ্ধার করেছে র‌্যাব। সোমবার দিবাগত  রাত দেড়টার দিকে নগরীর শাহ মখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রয়-বিক্রয়ের প্রস্ততিকালে অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়ান্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এসব অস্ত্রের সঙ্গে জড়িতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসব অস্ত্র রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।