৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে সাব্বির হত্যায় গ্রেফতার আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী

Admin Published: February 26, 2026, 5:23 pm
রাজশাহীতে সাব্বির হত্যায় গ্রেফতার আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে যুবক সাব্বির (২১) হত্যাকান্ডে গ্রেফতার আসামী রবিউল ইসলাম ইসলাম জাসন (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দী দেয় বলে জানিয়েছেন নগরের শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন।

তিনি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই অভিযুক্ত জাসন পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, পুর্ব বিরোধের জের ধরে বুধবার দুুপরে নগরীর শাহমখদুম থানার পবা মিলপাড়ায় নিজ বাড়ির সামনে সাব্বিরকে ছুরিকাঘাত করে জাসন। জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে সাব্বির ও তার বাবা শাহিনের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসন। গত মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে সাব্বিরে মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যা পর্যন্ত জাসন আটক না হলে এলাকাবাসী বিক্ষোভ করেন। সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী নগরীর সপুরা টিটিসি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত ৮টা পর্যন্ত বিক্ষোভ হয়। এদিন জাসনের বাড়ির জিনিসপত্র বাইরে বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে নগরের মিজানের মোড় ডগারহাট এলাকা থেকে জাসনকে গ্রেফতার পুলিশ ও র‌্যাবের যৌথ টিম। 

নগরীর শাহ মখদুম থানার ওসি ফারুক হোসেন জানান, সাব্বির খুনের ঘটনায় রাতে তার বাবা শাহিন বাদী হয়ে মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।#