৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Admin Published: August 12, 2025, 5:57 pm
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্র্টার : গাজীপুরে প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সরকার শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক  পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, পবা উপজেলা শাখার সভাপতি সরদার দুলাল মাহবুব ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সিটি প্রেসক্লাব কার্য নির্বাহী কমিটির সদস্য সুমন হাসান ও মিলন শেখ প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা তুহিনকে নির্মমভাবে হত্যার বিচার দাবি করেন। একইসঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান।