স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী সীমান্তবর্তী মধ্য পদ্মার চর থেকে সাড়ে তিন হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়নের (১বিজিবি) অধীনস্থ তালাইমারী বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
শনিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি‘র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহীর কাটাখালী থানাধীন মিডিলচর এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও নৌকা কাটাখালী থানায় জমা করা হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।