৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে শেষ হলো নৃ-গোষ্ঠি মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Admin Published: November 10, 2025, 7:03 pm
রাজশাহীতে শেষ হলো নৃ-গোষ্ঠি মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী নৃত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রেষ্ঠদের পুরস্কার বিতরনের মধ্য দিয়ে রাজশাহীতে শেষ হলো তিনদিনের মেলা, লিটফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

গত শনিবার শুরু হওয়া তিনদিনের এ আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১৪০ টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র প্রদর্শন করা হয়। এতে গ্রামীণ কৃষি ঐতিহ্যের যন্ত্রপাতি, শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য তৈজসপত্র. পোশাক, অলংকার, খাবার প্রদর্শণ করা হয়।

রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগীতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে পুরষ্কার বিতরণী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, সহ-সভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্র নাথ শিং, সিসিবিভিওর সাবেক সভাপতি এভারেষ্ট হেম্ব্রম, সাধারণ সদস্য গোলাম সারওয়ার, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তাফিজুর রহমানও নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় নৃতাত্ত্বিক জনজাতির শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, রচনা, গান, স্টল মূল্যায়ন, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। সান্তাল জনজাতির প্রথম পুরষ্কার লাভ করেন জয়কৃষ্ণপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংঠন, উরাও জনজাতির প্রথম পুরষ্কার লাভ করেন পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, পাহাড়িয়া ডাইংপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, মুন্ডা বটতলী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, রাজোয়াড় জনজাতির চৈতন্যপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। স্টল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে সুরশুনিপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন।  

তিনদিনের আয়োজনে ৭০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নৃত্য ও ৮টি জনজাতির ৩০টি স্টল প্রর্দশন করা হয়। অনুষ্ঠানে সার্বিক আয়োজনে ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটি ও সিসিবিভিও’র কর্মকর্তার।