স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. টুটুল (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টুটুল রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের বাসিন্দা।
রবিবার রাজশাহী র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল আসামি টুটুল। এ সর্ম্পকের জেরে গত ১১ মে দিবাগত রাতে দেখা করার নামে ওই কিশোরীকে বাড়ির পাশে ডেকে নেয় সে। এরপর নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে টুটুল পালিয়ে যায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি ঘটনাটি ছায়াতদন্ত করছিল র্যাব। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।