৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে সমাহিত হবেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির সাগর

Admin Published: July 22, 2025, 12:42 pm
রাজশাহীতে সমাহিত হবেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির সাগর

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে দাফন করা হবে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার লাশ দাফন করা হবে। তৌকিরের চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হওয়ার পর লাশ হেলিকপ্টারে নেওয়া হবে রাজশাহীতে। বিকেলে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হবে।

এদিকে তৌকিরের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে রাজশাহী নগরীজুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।