৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার

Admin Published: September 12, 2025, 11:39 am
রাজশাহীতে সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী পবা থেকে সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আমগাছি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, আমগাছির নিজাম উদ্দিনের ছেলে কুরাইস আহম্মেদ অরফে মনি (৫০), পুঠিয়ার বেলপুকুর থানার বড় ধাধাইস গ্রামের রাজ্জাকের ছেলে আকরাম হোসেন (৩৮) ও খাটাখালী থানার কাপাশিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৫৫)।

শুক্রবার র‌্যাব রাজশাহীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা এলাকার সংঘবদ্ধ মাদক কারবারী দলের সদস্য। তাদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য ও এলাকার চিহ্নিত মাদক কারবারী। তাদের বিরুদ্ধে এলাকায় ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক খুচরা ও পাইকারি বিক্রির অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।