৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে শ্রমিকলীগের শীর্ষ নেতাসহ গ্রেফতার ২

Admin Published: April 27, 2025, 5:17 pm
রাজশাহীতে শ্রমিকলীগের শীর্ষ নেতাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বিভিন্নস্থানে অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলো, রাজশাহী নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ওপেন শাইন শাখার সহসভাপতি আকতার আলী (৩৭) এবং আওয়ামী লীগ নেতা আরমি শাহীন ওরফে ইসমাইল হোসেন (৫৫)। রবিবার রাজশাহী নগর পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে অভিযুক্ত। এদের মধ্যে আকতার আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে আলতাফ নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা। এছাড়া আরমি শাহীন দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত জামাল মন্ডলের ছেলে। সে আওয়ামী লীগের নেতা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।