স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর পুলিশ (আরএমপি)। শনিবার দুপুরে আরএমপি সদর দফতর প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থ মানুষের এই কম্বল বিতরণ করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আরএমপির পুলিশ কমিশনার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরএমপি জানিয়েছে, জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপির ট্রাফিক বিভাগ। কম্বল বিতরণের সময় বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার, বিভূতি ভূষণ বানার্জী, জিসকা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ডেপুটি সেলস্ ম্যানেজার একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।