৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

Admin Published: February 9, 2025, 6:17 pm
রাজশাহীতে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

ডিএনএন ডেস্ক: রাজশাহীতে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’ সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান শুরু করে।

পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে ৩টায় নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অপারেশনাল কার্যক্রম শুরু হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনার উদ্দেশ্য বের হয়েছেন।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‍“পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”