স্টাফ রিপোর্র্টার : রাজশাহী নগরীতে টাকার জাল নোট তৈরি ও বিপনন চক্রের হোতাকে গ্রেফতার করেছে র্যাব। নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম শহিদুল ইসলাম (২৫)। সে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের সেলিম রেজার ছেলে। তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতার শহিদুল জাল টাকার কারবারী ও প্রতারক চক্রের হোতা। সে আসল টাকার বান্ডিলের ভাজে জাল টাকার নোট মিশিয়ে বিপণন করে জনসাধারণকে প্রতারিত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অভিযান চালিয়ে চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।