স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুণ্ঠিত বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ২ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশরীপাড়াস্থ পদ্মানদীর ধারের কাশবন থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে রাজশাহী র্যাব এ তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থানা থেকে এসব অস্ত্র লুট করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশরীপাড়াস্থ পদ্মানদীর কাশবনে লুকিয়ে রাখা হয়েছিলো।